মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল অনুষ্ঠিত  নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার হাতিয়াতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং আর উইকেটকিপিংয়ে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। তবে ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন।

২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার নেওয়ার পর থেকে এই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন নিগার। তার অধিনায়কত্বে অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে প্রথম জয় পায় বাংলাদেশ। সেই আসরে ব্যাট ও গ্লাভস হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিগার। 

২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কিন্তু এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার, স্কটল্যান্ড-নেদারল্যান্ডসের ত্রিদেশীয় সিরিজে মিশ্র ফল এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয়। সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়ে তার নেতৃত্ব।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit