শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ঢাকা অঞ্চলে আঞ্চলিক ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’ এর ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেন ৪২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৮ জন শিক্ষার্থী, যারা মোট ১২৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে সেরা ১১টি উদ্ভাবন আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন এসেট প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব সামসুর রহমান খান, রেহানা ইয়াছমিন, মহাপরিচালক আবুল খায়ের মোঃ আক্কাস আলী, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মীর জাহিদ হাসানসহ অনেকে অংশ নেন।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও কারিগরি দক্ষতা বিকাশে সহায়তা করা।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit