মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  চোরাচালান মালামাল আটক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড? পরিসংখ্যানে কে এগিয়ে বিমান পরিবহন খাত উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

নিউজ ডেক্স : বিয়ের সাত বছর পর স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন গোপালগঞ্জের কাশিয়ানীর রিয়াদ শরীফ (৩০) নামের এক যুবক। শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামে এ ঘটনা ঘটে।রিয়াদ একই গ্রামের হাসান শরীফের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুধ দিয়ে গোসলের ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ২০১৮ সালে রিয়াদ শরীফ প্রেমের সম্পর্ক করে মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে মৌ খাতুন বাড়ি থেকে চলে যান। পরে রিয়াদ শরীফ ও তার পরিবার জানতে পারেন তিনি অন্য কোথাও চলে গেছেন।

এক পর্যায়ে গত শনিবার (২০ ডিসেম্বর) উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় কাজীর মাধ্যমে রিয়াদ শরীফ ও মৌ খাতুনের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। রিয়াদ শরীফ বলেন, ‘বিয়ের পর কিছুদিন আমাদের সংসার ভালোই চলছিল। কিন্তু কিছু দিন পর থেকে আমার স্ত্রীর চলাফেরা ছিল বেপরোয়া। আমার পরিবারের সবার সঙ্গে খারাপ ব্যবহার করতো। এক সপ্তাহ আগে সে বাবার বাড়িতে চলে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি অন্য কোথাও চলে গেছে।

তার এমন কার্যকলাপ আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই তালাক দেওয়ার সিদ্ধান্ত নিই এবং দুধ দিয়ে গোসল করি।’ সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি যে, উভয় পরিবারের সম্মতিতে আপস তালাকের মাধ্যমেই বিচ্ছেদ ঘটেছে।’

 

 

কিউএনবি / মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit