বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় শাহীন চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে দুর্গাপুর উপজেলার পূর্ব বাকলজোড়া এলাকায় জামে মসজিদ সংলগ্ন সোমেশ্বরী নদীতে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহীন চৌধুরী দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে, রোববার সকালে ওই এলাকার শিবার বাড়ির সামনে সোমেশ^রী নদীর পাড়ে ভাসমান অবস্থায় একটি মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরবর্তিতে পুলিশে খবর দেয়া হয়। এ বিষয়টি গ্রামে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কিভাবে শাহীন চৌধুরীর মৃত্যু হয়েছে এবং মরদেহ কিভাবে সোমেশ্বরী নদীর পাড়ে এসে ভাসতে থাকে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ সময় মরদেহটি শনাক্ত করেন নিহতের ভাই কায়সার আহমেদ চৌধুরী।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হবে। মৃত্যু নিয়ে কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখার জন্য আমাদের টিম মাঠে কাজ করছে। আইনী প্রক্রিয়া শেষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৬,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit