শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোয় মানববন্ধন 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের ছোট ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরমান খান যুব’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলায় মানববন্ধন করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে মারধরের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ডে এই মানববন্ধন করেন এলাকাবাসী। 
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশমাইল বাসস্ট্যান্ডের শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার মাসুদ বলেন, জাহিদ হাসান ইমন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পরিচয় দিয়ে পাবনা যাওয়ার জন্য গাড়ির তিনটি টিকেট নেয়। এই টিকিটের কোন মূল্য পরিশোধ করেন নি তিনি। পরে যুব ভাইকে বিচার দিলে তিনি টাকা পরিশোধের জন্য বলে দেন। তখন থেকে যুব ভাইয়ের প্রতি ক্ষোভ ছিল তার।
মানববন্ধনে ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল হক সময় বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ইমনকে মদ্যপানের অপরাধে হল থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি সাভারের রেডিও কলোনির শিমুলের বাসার একটি কক্ষ ভাড়া নেন। সেই বাসায় প্রতিনিয়ত বান্ধবি নিয়ে যেতেন তিনি। সেখানেও মদ পান করে হৈ-হুল্লোড় করেন। পরে বাড়িওয়ালা যুব ভাইয়ের মাধ্যমে ইমনকে বাসা ছেড়ে দিতে বলেন। এই ক্ষোভ থেকে তিনি যুব ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন। আমারা এর বিচার চাই। মানববন্ধনে স্থানীয় রাজীব হোসেন, অনিক ও জীবনসহ প্রায় শতাধিক এলাকাবাসীসহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত সবাই ইমনের মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit