রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

ইভটিজিং এর প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে মারধর

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় মোঃ আরফিন ভূইয়া নামের একজন স্কুল ছাত্রকে বেধরক মারধর করেছে একদল বখাটেরা।আরফিন ভূইয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন এর হিরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির একজন স্কুল পড়ুয়া ছাত্র। সে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের মোঃ আল আমিন মিয়ার ছেলে। গত সোমবার স্কুলের সামনে এই মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় আরফিন এর দাদা অহিদ ভূঁইয়া বাদী হয়ে,অন্তর, শাকিল, হৃদয়, রোমান ও নাদিম নামের পাঁচ জনের নাম উল্লেখ করে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু যুবক প্রায় সময় স্কুলের আশেপাশে অবস্থান নিয়ে ছাত্রীদেরকে উত্যক্ত করে আসছিল।
গত রোববার সকালে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হৃদয়সহ কয়েকজন যুবক ছাত্রীদেরকে উত্যক্ত করলে আরফিন ভুয়া ও তার বন্ধুরা প্রতিবাদ করেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধরের হুমকি দিয়ে চলে যায়। সোমবার আরফিন স্কুলের সামনে পৌছা মাত্র ৪/৫ জন যুবক তার উপর অতর্কিত হামলা করে বেধরক মারধোর করলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে ওই বখাটে যুবকরা দ্রুত গতিতে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে সেখান থেকে  উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। ওহিদ ভূঁইয়া জানান, মেয়েদেরকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এলাকার কয়েকজন বকাটে যুবক আমার নাতির উপর ক্ষিপ্ত ছিল। স্কুলে যাওয়ার সময় একা পেয়ে ওই বখাটে যুবকরা আমার নাতিকে মারধর করে। 

হিরাপুর শহীদ নওয়াব মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, আরফিন ভুইয়া আমার স্কুলের ছাত্র। আমাদের এই বিদ্যালয়ের দশম শ্রেণীর কয়েকজন ছাত্র মিলে আরেফিন ভুইয়া কে মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের অভিভাবকদেরকে খবর দিয়ে বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে।এই বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জনাব মোঃ আসাদুল ইসলাম বলেন, এই ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit