বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ফের এক হলেন আলিয়া-করণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৩ Time View

বিনোদন ডেস্ক : ফের প্রযোজনায় আসছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মঙ্গলবার দুপুরে নতুন এক সিনেমার ঘোষণা দিয়ে নিজের প্রযোজনার খবর জানান এ নায়িকা। ছবির নাম ‘জিগরা’। এটি পরিচালনা করবেন ভাসান বালা এবং করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে সহ-প্রযোজনায় রয়েছে অভিনেত্রীর প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশন।

প্রযোজনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করবেন তিনি। এদিন ছবিটির একটি অ্যানিমেটেড টিজার শেয়ার করেন করণ এবং আলিয়া। টিজারটি শুরু হয় আলিয়া ভাটের ভয়েজ ওভার দিয়ে। অভিনেত্রী জানান, আগামী বছরের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

টিজার শেয়ার করে আলিয়া ভাট এক পোস্টে লেখেন, ‘যেই ধর্মা প্রোডাকশন থেকে আমার আত্মপ্রকাশ তাদের সঙ্গে আমি একটি সিনেমা প্রযোজনা করছি। মনে হচ্ছে আমি যেন পুরো বৃত্তে এসেছি। প্রতিটা দিনই আলাদা, উত্তেজনাপূর্ণ, চ্যালেঞ্জিং এবং একটু ভীতিকর। শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন প্রযোজক হিসেবেও এই ছবিটিকে প্রাণবন্ত করে তোলা।’

অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন দিয়া মির্জা। তিনি লেখেন, ‘লাভ দিজ! আর অপেক্ষা করতে পারছি না।’ জারিন খান একটি হার্ট ইমোজি দিয়েছেন। ভূমি পেডনেকারও আলিয়ার পোস্টে একটি হাই-ফাইভ ইমোজি শেয়ার করেছেন। ন্যদিকে টিজার শেয়ার করে করণ জোহর লেখেন, ‘ভাসান বালা পরিচালিত ব্যতিক্রমী গল্পে আবারও। আমার জিগরা, আলিয়া ভাটের প্রত্যাবর্তন। অটুট প্রেম এবং অদম্য সাহসের গল্প!’

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit