সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

র‍্যাবের ‘ডেসপারেট’ কাজে সমাজে স্থিতিশীলতা এসেছিল: র‍্যাব মহাপরিচালক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, র‍্যাব যখন প্রতিষ্ঠা হয়েছিল- তখন অনেক ‘ডেসপারেট’ কাজ করেছে। যার কারণে সমাজে একটা স্থিতিশীলতা এসেছিল। বিভিন্ন কারণে আপাতত সেটা স্থবির আছে। তার মানে এই না র‍্যাব নিষ্ক্রিয় হয়েগেছে। এটা ভাবার কোনো কারণ নেই।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকায় স্থাপন করা র‍্যাব-৯ এর নতুন ক্যাম্প উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র‍্যাব মহাপরিচালক খুরশীদ হোসেন বলেন, দেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এবং পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য যা যা করার সবই আমরা করব।

উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণিতেও মাদক ঢুকে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন শুধু ছেলেরাই নয়, মেয়েরাও মাদকাসক্ত হয়ে যাচ্ছে। যদি আমরা মাদক থেকে সমাজকে বাঁচাতে না পারি, তাহলে ১০ বছর পর ডিফেন্সে চাকরি করার মতো ছেলেমেয়ে পাওয়া যাবে না। আনফিট ছেলেমেয়ে পাওয়া যাবে। তিনি আরও বলেন, দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে- সুপরিকল্পিতভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের পরবর্তী প্রজন্মকে যেন পঙ্গু করে রাখা যায়- তারই একটি ষড়যন্ত্র হচ্ছে মাদকের চালান দেশে ঢুকানো।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, শুধু গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল নয়। আইস থেকে শুরু করে এমন কোনো শক্ত মাদক নেই যা দেশে আসছে না। যেমন জঙ্গীবাদ আমরা নিয়ন্ত্রণ করেছিলাম সামাজিক আন্দোলনের মাধ্যমে। এই মাদক নিয়ন্ত্রণ করতে হলেও সামাজিক আন্দোলন করতে হবে। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit