শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

লালমনিরহাটে স্কুলের শ্রেণীকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাটপ্রতিনিধি : লালমনিরহাট জেলা শহরের হাড়ীভাঙায় দরগার পাড় প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে মোঃ সাইফুল ইসলাম (৪৩) নামে এক দপ্তরি কাম নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৭ জুলাই) সকালে হাড়ীভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।মৃত সাইফুল ইসলাম হাড়ীভাঙা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, নিহত সাইফুল ঋণে জর্জরিত ছিলেন। প্রায় ১২ লাখ টাকার সম্পত্তি বিক্রি করেও তার ঋণশোধ করতে পারেননি। তাই তিনি সব সময় খুবই চিন্তিত ও বিষণ্ন থাকতেন। সোমবার সকালে স্কুলের শিক্ষক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের কক্ষের পাশে থাকা শ্রেণীকক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পরে সদর থানা পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

হাড়ীভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়া বেগম বলেন, “সকাল বেলা ফোন পেয়ে আমি স্কুলে এসে আমাদের দপ্তরি সাইফুলের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার দরখাস্ত করেছে। আমরা সবাই এই ঘটনায় খুবই কষ্ট পেয়েছি।“

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বিষয়টি নিশ্চিত করে জানান, ঋণের বোঝা টানতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, “পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের দরখাস্ত করায় আমরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit