বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

দেড় শতাধিক শারিরিক প্রতিবন্ধী এক হয়ে দোয়া করলেন বঙ্গবন্ধুর জন্য

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৮০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় দেড় শতাধিক শারিরিক প্রতিবন্ধী এক হয়ে দোয়া করলেন জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। বুধবার দুপুরে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন এর উদ্যোগে পুলিশ লাইনসে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রতিবন্ধীরা একসাথে হন। অনুষ্ঠানে শারিরিক প্রতিবন্ধী মো. রাসেল তার লেখা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন। পুরো অনুষ্ঠানটি ইশারা ভাষায়ও উপস্থাপন করা হয়।

কেননা, ৪০ জনের মতো মুখ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আল-আমীন শাহীন, পিযূষ কান্তি আচার্য, সাবেক সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, আ. ফ. ম কাউছার এমরান, স্বপ্নতরীর নির্বাহী পরিচালক মো. আবু তাহের, আমরাই বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার আশা সিকদার।

এছাড়া সময় টিভির ব্যুরো চিফ উজ্জল চক্রবর্তী, ইটিভির মীর মো. শাহীন, প্রতিদিনের সংবাদের মো. মুজিবুর রহমান, কালের কণ্ঠের বিশ্বজিৎ পাল বাবু, এটিএন বাংলার ইসহাক সুমন, ডেইলি স্টারের মাসুকুর রহমান হৃদয়, মাছরাঙ্গার আশিক মান্নান হিমেল, আরটিভির আজিজুল রহমান পায়েল, জাগো নিউজের আবুল হাসনাত রাফি, কালবেলার প্রকাশ দাস উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার বলেন, ‘একটি আয়োজনে এত বেশি প্রতিবন্ধীর উপস্থিতি মুগ্ধ করেছে। নিশ্চয় আসতে পেরে তাদেরও ভালো লেগেছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তারা যেন পিছিয়ে না পড়ে। তাদেরকে সুযোগ করে দিতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে সবাইকে নিয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।’

 

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit