রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম

মাধবদীতে শ্রমিক লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২০৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর মাধবদীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাধবদী থানা জাতীয় শ্রমিকলীগ ও মাধবদী শহর জাতীয় শ্রমিকলীগ শাখার আয়োজনে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট দুপুর ১টায় মাধবদী বাসস্টেন্ডে এই দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও গণভোজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধাবদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মধাবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। সভাপতিত্ব করেন মধাবদী শহর জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রধান।

মাধবদী থানা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ কবিরুল ইসলাম ও মাধবদী শহর শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুম পারভেজের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, নরসিংদী জেলা মহিলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোসাঃ নুরুন্নাহার বেগম, মাধবদী থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান সোহেল, মাধবদী পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান প্রমূখ।

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit