শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে হিমালয়ের চূড়া থেকে বাংলাদেশকে সমতলে নামিয়ে আনা হয়েছিল– নৌপরিবহন প্রতিমন্ত্রী

মোঃ আসিকুর রহমান,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৫৫ Time View

মোঃ আসিকুর রহমান, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলায় রুপান্তরিত হতো। ফিদেল ক্যাস্ট্রে বলেছিলেন আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখেছি। আমার হিমালয় দেখা হয়েগেছে। এই ছিল বঙ্গবন্ধুর উচ্চতা। যে দেশের মানুষের খাদ্যের অভাব ছিল, যে দেশের মানুষের পড়নে কাপড় ছিলনা, যে দেশের মানুষের বাস স্থান ছিলনা, শিক্ষা ছিলনা, চিকিৎসা ছিল না একটি দরিদ্র প্রিরীত দেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব হিমালয়ের সমান ব্যাক্তিত্বের অধিকারী ছিলেন। সেই বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্ব-পরিবারে হত্যা করার মধ্যে দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে একেবারে সমতলে নামিয়ে আনা হয়েছিল। মাটিঁর সাথে মিলিয়ে দেওয়া হয়েছিল। একটি হত্যাকান্ড বাংলাদেকে অনেক দুর পিছিয়ে দিয়েছে। দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার প্রায় ৩কোটি টাকা ব্যায়ে নবনির্মত চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সকাল ১১টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লার সভাপতিত্বে এছাড়াও সভায় ইউএনও মোঃ ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌমলী এস.এম শাহিনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি নইম উদ্দীন শাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদার রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit