শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রামু পাবলিক লাইব্রেরির সব বই উধাও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ ছয়-সাত বছর অযত্নে অবহেলায় পড়ে থাকার পর রামু উপজেলা পাবলিক লাইব্রেরির সব বই হঠাৎ উধাও হয়ে গেছে।  লাইব্রেরির ভেতরে আট-দশটি বুক সেলফ ও চেয়ার টেবিল থাকলে নেই একটিও বই। সংশ্লিষ্টরা বলছেন, এই লাইব্রেরিতে তিন হাজারের বেশি বই ছিল। বিষয়টি স্থানীয়দের মাঝে বিষ্ময়ের সৃষ্টি করেছে।

জানা গেছে, ২০২২ সালের দিকে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার আমলে লাইব্রেরির কিছু সংস্কার কাজ হয়েছিল। এরপর অজানা কারণে কাজ বন্ধ হয়ে যায়। রামু পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা হয় ১৯৮৪ সালে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ঢাকার আতিকুজ্জামান রাসেল নামের এক প্রকাশক ও গবেষক রামু পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে চোখে পড়ে এই দৃশ্য। এরপর বিষয়টি জানাজানি হলে রামু উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে যান।

এ সময় দেখা যায়, লাইব্রেরি কক্ষের পূর্ব পাশের জানালা খুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। সামনের দিকে তালাবদ্ধ থাকলেও ওই স্থান দিয়ে অনায়াসে যে কেউ লাইব্রেরিতে ঢুকতে পারে। ভেতরে চেয়ার টেবিল, আলমিরা সব থাকলেও নেই বই। সরেজমিন দেখা যায়, লাইব্রেরির বুক শেলফগুলো ঘুণে ধরেছে। চেয়ার টেবিলগুলোও নষ্টের পথে। লাইব্রেরির পূর্ব পাশের জানালা, দুটি বৈদ্যুতিক লাইট এবং একটি পাখা খুলে নেওয়া হয়েছে। জানালার পাশে রয়েছে উঁচু সীমানা প্রাচীর।  

নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা নীলোৎপল বড়ুয়া জানান, কর্তৃপক্ষের অবহেলার কারণে রামুর একমাত্র পাবলিক লাইব্রেরির এই হাল হয়েছে। বছরের পর বছর অযত্ন অবহেলায় থাকতে থাকতে এটির চূড়ান্ত মৃত্যু হলো। তিনি বলেন, গত সাত-আট বছর ধরে লাইব্রেরিটি  অকেজো হয়ে পড়েছিল। বইগুলো কি কেউ সরিয়েছে নাকি চুরি করেছে বোঝা মুশকিল।  

রামু পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবুল মনসুর বলেন, দীর্ঘ ২০-২২ বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক নেই। পরিচালনা কমিটি দরকার হলে  যোগাযোগ করেন। চুরির ঘটনা দুঃখজনক। বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের অবহেলার কারণে এ অবস্থা হয়েছে। পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভুইঁয়া বলেন, চুরির বিষয়টি জানার পর আমি সেখানে যাই। কে বা কারা এ কাজ করেছে, বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে,  অনেক আগেই এই চুরির ঘটনা ঘটেছে।  

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা দেশের বাইরে আছেন, উল্লেখ করে উপজেলা প্রকৌশলী বলেন, ইতিমধ্যে ইউএনওকে বিষয়টি অবগত করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার নিরুপম মজুমদার জানান, লাইব্রেরিটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় ছিল। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit