বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

‘বিএনপির আন্দোলনের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলনের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড ওতোপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে-তারা ভিন্ন মাত্রার আন্দোলন শুরু করেছে। গত এক বছর ধরে তারা কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নেই।’

তার বক্তব্যর মাধ্যমে এটি প্রমাণিত হয় যে, তারা আগে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। কিন্তু ওনার কথা সঠিক নয়। আপনারা দেখেছেন গত কয়েক মাসের মধ্যে তারা বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং আগুন-সন্ত্রাস করেছে। সুতরাং তারা যত কথাই বলুক না কেন, তাদের আন্দোলন আর সন্ত্রাসী কর্মকাণ্ড ওতোপ্রোতভাবে জড়িত। শনিবার চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড়স্থ নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং কালে তিনি এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রী বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিক্স’ নিয়ে কথা বলেন। মন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলো হচ্ছে পৃথিবীর উদীয়মান শক্তি। সে শক্তিকে সবাই সমীহ করে। কিন্তু সেখানে বাংলাদেশ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে তা নয়। বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশে পরিণত হওয়ায় তারাই বাংলাদেশকে ব্রিক্স এ যোগদানের আহ্বান জানিয়েছে। এটি বাংলাদেশের জন্য মর্যাদা ও সম্মানের। এ আহ্বানের মাধ্যমে বিক্সও স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। বিএনপি উন্নয়ন বিরোধী মনোভাব পোষণ করে সেজন্য তারা বলেছে ব্রিক্স-এ যোগদান সুবিধাবাদী পদক্ষেপ। কিন্তু ব্রিক্স-এ যোগ দিলে বাংলাদেশের বহুমাত্রিক সুবিধা হবে সেটি তারা দেখছে না।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনি সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ সালাম,  দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম প্রমুখ।  

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit