সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

কোরবানির মাংস খাওয়ার আগে যা জানা জরুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১১৮ Time View

লাইফস্টাইল ডেস্ক : তবে কোরবানি করা পশুর গোশত খাওয়ার আগে অবশ্যই কিছু তথ্য আপনার জেনে নেয়া জরুরি। আসুন একে একে তা জেনে নিই-

কোরবানির গোশত মূলত উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার হয়ে থাকে। তাই উচ্চমাত্রার এই মাংস খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন,বাংলাদেশে আল্লাহর নামে গরু কিংবা খাসি কোরবানি বেশি হয়ে থাকে। এসব মাংসে স্যাচুরেইটেড ফ্যাট বেশি থাকায় তা রক্তনালিতে চর্বি জমার কারণ হয়ে দাঁড়ায়।

শুধু তাই নয়, রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক ও হার্ট অ্যাটাকেরও ঝুঁকি বাড়ায় এসব মাংস। তাই মাংস কাটার সময়ই দৃশ্যমান চর্বিগুলো মাংস থেকে আলাদা করে ফেলে দিন। এসব মাংস রান্নার সময় এড়িয়ে চলুন অতিরিক্ত তেল, মশলা।

পুষ্টিবিদদের মতে, এসব মাংস খাওয়ার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন মাংসের চেয়ে মাংসের ঝোল শরীরের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। তাই খাওয়ার সময় যতটা সম্ভব মাংসের ঝোল খাওয়া এড়িয়ে চলুন। মাংস খাওয়ার ক্ষেত্রে  রাউন্ড এবং লোইন বা সিরলোইন অঞ্চলের মাংস বেছে নিন। কারণ এসব স্থানের মাংসে চর্বির পরিমাণ চামড়া ছাড়ানো মুরগির রানের মাংসের চেয়েও কম থাকে।
এ ছাড়া আরও যে বিষয়টি মেনে চলতে পারেন তাহলো অল্প ক্ষুধা লাগলেই খাবার খেতে বসে পড়া। এতে বেশি পরিমাণে মাংস খাওয়া এড়িয়ে চলতে পারেন। শরীরে মাংসের কুপ্রভাব এড়াতে সালাদ, নানারকম সবজির আইটেম, ফল, ফাইবার সমৃদ্ধ খাবার, দ্রুত খাবার হজমের জন্য বোরহানি কিংবা মিষ্টি দইকে অবশ্যই প্রাধান্য দিন।  

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit