মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

বৃষ্টির মৌসুমে যেসব জিনিস ব্যাগে রাখা জরুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৪৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বৃষ্টি খামখেয়ালি। কখনও ঝিরিঝিরি, আবার কখনও মুষলধারে— আকাশ কখন কালো করে আসবে আগে থেকে বলা যায় না। বর্ষাকালে যখন-তখন বৃষ্টি আসতে পারে। নিয়মিত যাদের বাইরে যেতে হয়, নিজেকে সুরক্ষিত রাখতে ব্যাগে কয়েকটি জিনিস অবশ্যই রাখা জরুরি।

ছোট ছাতা

বর্ষায় বাড়ি থেকে বের হওয়ার সময়ে মনে করে অবশ্যই ছাতাটি ব্যাগে ঢোকানো জরুরি। হুটহাট বৃষ্টিতে ছাতা অত্যন্ত প্রয়োজনীয়। অফিস কিংবা অন্য কোনো কাজে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি নামলে ছাতা দ্রুত গন্তব্যে পৌঁছনো যাবে।

সুগন্ধি

বৃষ্টির কারণ মাঝেমাঝেই রেইনকোট পরতে হচ্ছে। রেইনকোট এমনিতে বেশ ভারী হয়। দীর্ঘক্ষণ পরে থাকার ফলে শরীর খুব ঘেমে যায়। ঘামের গন্ধে নিজের অস্বস্তি হতে থাকে। সে জন্য ব্যাগে এই সময়ে সুগন্ধি থাকা জরুরি। অফিসে পৌঁছে রেইনকোট খোলার পর সুগন্ধি মেখে নিলে চনমনে লাগবে।

স্যানিটাইজার

বর্ষায় সংক্রমণের ভয় বেশি। তাই সব সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে স্যানিটাইজার ব্যবহার করা জরুরি। রাস্তায় দাঁড়িয়ে খাবার খাওয়ার আগে স্যানিটাইজার না মেখে খাওয়া একেবারেই ঠিক হবে না। তাই ব্যাগে সব সময়ে স্যানিটাইজারের একটি বোতল রেখে দিন।

রুমাল

সঙ্গে ছাতা থাকলেও বৃষ্টির ছিঁটে গায়ে এসে লাগেই। আবার অনেকেই ছাতা নিয়ে যেতেও ভুলে যান। কোনো কারণে ভিজে গেলে পানি মোছার জন্য রুমাল রাখুন সঙ্গে। অন্তত মাথা এবং হাত-পা মুছে নিলেও ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি কমবে।

ওয়াটারপ্রুফ ব্যাগ

দরকারি কাগজপত্র, কোনো যন্ত্রপাতি কিংবা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস সঙ্গে থাকলে সেগুলি একটি ওয়াটারপ্রুফ পাউচে ভরে তার পর ব্যাগে ভরুন। গুরুত্বপূর্ণ জিনিসপত্র সুরক্ষিত রাখতে এ সময়ে পানিরোধী ব্যাগ ব্যবহার করা জরুরি।

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৩,/সকাল ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit