সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২১২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিএনপির কর্মী কর্তৃক চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে জামালখানে ডা. খাস্তগীর বালিকা বিদ্যালয়ের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর জীবন-কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি মুরাল ভাংচুরের প্রতিবাদে ও ভাংচুরকারীদের শাস্তি দাবীতে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট-এর পক্ষ থেকে স্মারকলিপিতে বলা হয়, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ থেকে উস্কানীমূলক বক্তব্যের কারণে এ ভাংচুরের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি এবং জাতির পিতার ভাস্কর্য যারা ভেঙেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই এই অপশক্তির রাজনৈতিক কবর রচনা করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ঐতিহাসিক আলোকচিত্রগুলো নতুন প্রজন্ম তথা স্কুল কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের অজানা তথ্য ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ¦ল ইতিহাস জানার জন্য স্থাপন করা হয়েছে। আলোকচিত্র ও ম্যুরালগুলো জাতিকে শুধু অনুপ্রানিত করে না, বঙ্গবন্ধুকে আর বেশী করে জানার জন্য নতুন প্রজন্মকে উজ্জীবিত করে।

১৫ জুন রবিবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুক-এ এলাহী, অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, বীরমুক্তিযোদ্ধা হাজী মখলিসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, বীরমুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইরশাদ আলী, বীরমুক্তিযোদ্ধা কলমন্দর আলী, বীরমুক্তিযোদ্ধা মইনুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা সহ-সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী,সাধারন সম্পাদক মো: জবরুল হোসেন, সদস্য মঈন উদ্দিন, জিল্লুর রহমান প্রমূখ।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit