রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় বিএনপির আহ্বায়ক শহীদ ইকবালসহ আহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩০৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছেন থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে নিজ গাড়িযোগে বেনাপোলে যাবার সময় কদমবাড়ীয়া মসজিদের কাছে পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে শহীদ ইকবালসহ তিনজন সামান্য আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর পৌরশহরের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাবেক পৌর মেয়র থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, ভারতে চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপের জন্য তিনি তার ব্যক্তিগত জিপগাড়িযোগে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে উপজেলার কদমবাড়ীয়া মসজিদের পাশে পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে তার গাড়িটি রাস্তার খাদে উল্টে পড়ে।

এ সময় গাড়িতে থাকা শহীদ ইকবালের ডান হাত, তার ব্যক্তিগত সহকারি হারুন অর রশিদ ও তার শ্যালিকার মেয়ে তোহা সামান্য আহত হয়।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পৌরশহরের রোকেয়া ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শহীদ ইকবাল কিছুটা সুস্থ হলে বিকেলের দিকে আবারো তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন। শহীদ ইকবাল হোসেন দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit