বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চৌগাছায় বজ্রাঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১২৪ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বজ্রাঘাতে আমিনুর রহমান (৩৩) নামে এক পল্লীপশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গয়ড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে দিঘড়ি গ্রামের মাঠের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। তিনি পেশায় একজন পল্লীপশু চিকিৎসক ছিলেন।

স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য গয়ড়া গ্রামের হবিবর রহমান হবি বলেন, আমিনুর রহমান মোটরসাইকেলে পাশের গ্রাম দিঘড়িতে গরু চিকিৎসা দিতে যাচ্ছিলেন। তিনি দিঘড়ি গ্রামের মাঠের রাস্তার রোস্তম আলীর স্যালোঘরের নিকট পৌছালে হঠাৎ বজ্রাঘাতে শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল কদর বলেন, আমি জানতে পারলাম আমিনুর রহমান গরু চিকিৎসা দিতে গয়ড়া গ্রামে যাচ্ছিল। সে দিঘড়ি মাঠের বজ্রঘাতের শিকার হয়। এতে তার শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থনীয়রা তার মৃতদেহ উদ্ধার করে বাড়ীতে আনে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit