সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্যে হিমসাগর আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৪০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্যে ৫০০ কেজি হিমসাগর আম উপহার হিসেবে পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় ৫টি পিকআপ ও কাভার্ডভ্যানে এই আম গুলো পাঠানো হয়।সীমান্তের শুন্যরেখায় আম গুলো গ্রহণ করেন ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ৷ তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমগুলো পৌঁছে দেবেন।

আগরতলাস্থল বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন,ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের যে আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটারই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেয়া হবে।এ সময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল-আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া ও এএসআই দেওয়ান মুর্শেদুল হক উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit