সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৭৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। গতকাল (১৪ জুন বুধবার) সকালে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে চারদিন ব্যাপী উদযাপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।

“স্মার্ট শিক্ষা র্স্মাট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানে চারদিন ব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদযাপনী অনুষ্ঠানের প্রথম দিনে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের সমন্বয়ে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আনন্দ র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত অভিভাবক সম্মেলেন মিলিত হয়।

অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে অভিভাবক সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, চীফ ইনস্ট্রাক্টর (পাওয়ার) মোহাম্মদ ইকবাল চৌধুরী, চীফ ইনস্ট্রাক্টর(ননটেক) প্রকৌশলী মোহাম্মদ বিল্লাল হোসেন, চীফ ইনস্ট্রাক্টর (ইলেট্রোমেডিক্যাল) প্রকৌশলী উজ্জ্বল দাশ গুপ্ত, চীফ ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) এ.কিউ.এ. জোবায়ের, চীফ ইনস্ট্রাক্টর (ননটেক) দেবাশীষ দত্ত পূরকায়স্থ, চীফ ইনস্ট্রাক্টর (ইলেকট্রনিক্স) ফখরুল ইসলাম চৌধুরী, চীফ ইনস্ট্রাক্টর (সিভিল) প্রকৌশলী মো. মমতাজ উদ্দিন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেব বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ইনস্ট্রাক্টরগণ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে চারদিন ব্যপী কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‌্যালি, অভিভাবক সম্মেলন, কারিগরি মেলা, সেমিনার, জব ফেয়ার, স্কিল কম্পিটিশনসহ বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি হাতে নিয়েছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit