বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমার বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩২৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : অসহনীয় গরমে বৃষ্টির আশায় শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে নয় টায় নীলফামারীর ডোমার উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ইস্তিকার নামাজ আদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইস্তিকার নামাজে ইমামতি করেন, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি আলহাজ¦ মাহমুদ বিন আলম।

 

এ সময় নামাজ ও খুতবা শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই সঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন মুসল্লিরা। এ সময় ইস্তিসকার নামাজে ডোমার বাজার ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, সাধারণ মুসুল্লি সহ তিন শতাধিক মানুষ নামাজে অংশ গ্রহণ করে।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit