শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বিক্ষোভ

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৫৮ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা টাকা অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা।বুধবার সকালে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে শহরের জিরো পয়েন্টে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে চিনিকলের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন তারা।

 

সমাবেশে চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক সওদাগর, শ্রমিক নেতা বাবুল করিম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জয়পুরহাট চিনিকলের দুই শতাধিক শ্রমিক. কর্মচারী ও কর্মকর্তারা তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনাদি প্রায় ১৬ কোটি টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অচিরেই তাদের সমস্ত পাওনা পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit