মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

বজ্রপাতে পুত্রের মৃত্যু -পিতা আহত-স্বামীর মৃত্যু খবর শুনে গর্ভবতী স্ত্রী গুাংতর অসুস্থ ! লাশ দাফপনর অনুমিত পেতে ২৪ ঘন্টা পার !

এম, এ, রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৪৩ Time View

এম, এ, রহিম চৌগাছা (যশোর) : ২৬ মে শুক্রবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মকধধাজপুর গ্রামে বিকেলে মাঠে সবজী ক্ষেতে কাজ করছিলেন কৃষক পিতাপুত্র। হঠাৎ বজ্রপাতে পিতা গোলাম মোস্তফা (৬০) ও পুত্র মাহাবুবুর রহমান (২৭) আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন । পুত্র মাহবুবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে তার অবস্থার অবনতি হওয়ায় পথিমধ্যে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানেক মৃত ঘোষণা করেন।

নিয়ম অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ চৌগাছা থানাকে বিষয়টি অবহিত করেন। এরপর শুরু হয় আইনি জটিলতা । মৃতদেহ নিয়ে বিপাকে পড়েন স্বজনরা। দুই থানার আইনি জটিলতা কাটাতে দৌড়া দৌড়ি করতে হয় স্বজনদের। আর এতেই মৃতদেহ চৌগাছা হাসপাতালে পড়ে ছিলো ২৪ ঘন্টা। একদিকে অসুস্থ পিতা থাকলেন মহেশপুর হাসপাতালে। আর ছেলের মৃতদেহ পড়ে থাকলো চৌগাছা হাসপাতালে ! অপরদিকে স্বামীর মৃত্যুর খবর শুনে গর্ভবতী স্ত্রী রিমা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় মহেশপুর উপজেলার ভৈরবার একটি ক্লিনিকে। সবমিলিয়ে এক হৃদয়বিদারক পরিস্থতি তৈরী হয়।

জানতে চাইলে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, আমরা রাতেই বিষয়টি মহেশপুর থানা পুলিশকে জানিয়েছি। কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। বজ্রপাতে মৃতুদেহ নিয়ে ঘন্টার পরে ঘন্টা বসে থাকা খুবই দুঃখজনক। রাত ৮টার ঘটনা মহেশপুর থানা জিডি করেছেন পরের দিন সকাল ১০ টায়। যে কারনে এত দেরি হয়েছে। মহেশপুর থানার ওসি খন্দকার শামিম উদ্দীন বলেন, আমি ট্রেনিংয়ে রয়েছি। তার পরেও চৌগাছা থানার ম্যাসেজ রাতেই রিপ্লাই দিয়েছি। তিনি বলেন, লাশ চৌগাছায়। আমার কারনে দেরি হবে কেনো ? এটা স¤পূর্ণ চৌগাছা থানার ব্যাপার।

দুই থানার টানাপড়েনে এক রাত আর একদিন একবার মহেশপুর থানা আর একবার চৌগাছা থানায় দৌড়াতে থাকেন মৃতের আপনজেনরা। এ যেন মরার উপর খাড়ার ঘা ! অবশেষে শনিবার বিকেলে সাংবাদিকরা খোঁজ নেওয়া শুরু করলে টনক নড়ে পুলিশ প্রশাসনের। চৌগাছা থানা পুলিশ লাশ হস্তান্তর করেন স্বজনদের কাছে। পরিসমাপ্তি ঘটে বজ্রপাতে নিহত এক কৃষকের করুণ মৃত্যুর কাহিনী।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৩,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit