রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালপুরে কলেজের ছাদের প্লাস্তার পড়ে পরীক্ষার্থী আহত

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৯৮ Time View

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে নির্বাচনী পরীক্ষা চলাকালে কলেজের দোতালার ছাদের প্লাস্তার খসে পড়ে খাদিজা খাতুন নামের এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার উপজেলার গোপালপুর অনার্স ও ডিগ্রী পাশ কলেজে এ ঘটনা ঘটে। আহত খাদিজা খাতুন উপজেলার বরমহাটি গ্রামের মোহাম্মাদ চাঁন্দের মেয়ে ও ওই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার কলেজের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ছাদের প্লাস্তার খসে ওই পরীক্ষার্থীর উপর পড়লে সে মাথায় ও হাতে আঘাত পায়। সাথে সাথে কলেজের অধ্যক্ষ সহ অন্যরা আহত পরীক্ষার্থীকে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গোপালপুর অনার্স ও ডিগ্রী পাশ কলেজের অধ্যক্ষ বাবুল আকতার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাথায় ও হাতে সামন্য আঘাত পেয়েছে হাসপাতালে চিকিৎসা শেষে তাকে তার অভিভাবকের মাধ্যমে পরিবারের কাছে পৌছে দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৩,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit