মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৪ Time View

‎‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগীকরণের প্রকৃত ভিত্তি রচিত হয়েছে। দেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তাঁর অনবদ্য অবদান এ দেশের মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

‎‎​রোববার (২১ জুন) লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৭২ লাখ ১৩ হাজার ৯৬২ টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত ভবনের দৃষ্টিনন্দন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎‎​প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই শেষ কথা নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। আগামী প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎​‎অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও বিদ্যালয়ের শিক্ষক-কমিটিকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। ‎‎​বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওসার আলম।

‎‎​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষিকামন্ডলী, অভিভাবকবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

‎কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit