রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৮ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎বর্তমান সরকারের দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের আধুনিকায়ন ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মেসার্স আসলাম এন্টারপ্রাইজ নামের একটি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠপর্যায়ে কাজটি সম্পাদন করছে।

‎​সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই প্রকল্পটির প্রায় ৫০ শতাংশেরও বেশি কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ পর্যায়ে নাগরিক সেবা আরও সহজ, গতিশীল ও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সংস্কার কাজের আওতায় পরিষদের মূল ভবন মেরামত, আকর্ষণীয় রঙ ও অভ্যন্তরীণ অবকাঠামোগত নান্দনিক উন্নয়ন করা হচ্ছে। ‎​কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী জানান, কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে।

চলতি জুন মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করে নবসজ্জিত ও আধুনিক এই কমপ্লেক্সটি জনসাধারণের সেবায় পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। ‎​সংশ্লিষ্টরা মনে করছেন, এই আধুনিকায়নের কাজ সম্পন্ন হলে কুলাঘাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ আরও নান্দনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে দ্রুততম সময়ে তাদের কাঙ্ক্ষিত প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit