শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মাধবদীতে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব ১১

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৯২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব ১১। বৃহস্পতিবার সকালে মাধবদী থানার খনমর্দী ফায়ার সার্ভিস স্টেশন মোড় এলাকা হতে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান।

আটককৃতরা হলো- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার আইরল নিদিরা এলাকার মোঃ রিপন শেখ (৫০), ব্রাক্ষণবাড়ীয়ার কসবা থানার কুইয়াপানিয়া এলাকার মোঃ মাইন উদ্দিন (২৫), মইনপুর এলাকার মোছাঃ নিলুফা আক্তার (৪০), শরীয়তপুরের জাজিরা থানা এলাকার মোঃ রাব্বি (২৬), জাজিরা থানার গঙ্গানগর এলাকার (ভাসমান) শান্তা আক্তার মাহমুদা (২০) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার আড়াইহাজার দীঘির পাড় এলাকার গাড়ী চালক মোহসিন (৪৫)।র‌্যাবের ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাধবদীর খনমর্দী এলাকার ফায়ার সার্ভিস স্টেশন মোড়ের পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের দখল থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাড়ে ৩৭ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। মোঃ খলিলুর রহমান আরও জানান, আটককৃতরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।

তারা পারস্পারিক যোগসাজশে নিয়মিত ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে সিএনজিযোগে মাদকদ্রব্য নিয়ে নরসিংদী ও তার আশেপাশের এলাকায় সরবরাহ করে। তাদের মধ্যে মোঃ রিপন শেখ (৫০) এর বিরুদ্ধে ঢাকা জেলার ডেমরা থানায় ৩টি মাদক মামলা, মোঃ রাব্বি (২৬) এর নামে ডিএমপির লালবাগ থানায় ১টি মাদক মামলা ও শান্তা আক্তার মাহমুদা (২০) এর নামে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় ২টি মাদক মামলা আদালতে চলমান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মে ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit