রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজিতে রশিদ ছাড়াই আদায় করা হয় টাকা

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর,নাটোর
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬৩ Time View

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার আড়বাব গ্রামের আব্বাস আলী (৫৫)। তিনি জ্বর নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসক তাকে সিরাম ক্রিয়েটিনিন, ভিডাল টেস্ট আর সিবিসি টেষ্ট করতে দেন, তিনি কাগজ নিয়ে প্যাথলজি বিভাগে আসলে তার কাছ থেকে নগদ ২৮০ টাকা নেয় প্যাথলজির লোক, টাকার রশিদ চাইলে তা তাকে দেয়া হয়নি। ঘটনাটি নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। আব্বাস আলীর মত প্রতিদিন শত শত রুগী আসে হাসপাতালে।

তাদের অনেকেরি অনেক ধরনের পরীক্ষা করার প্রয়োজন পড়ে। কিন্তু নিয়োম নিতিরি তোয়াক্কা না করে¬ প্যাথলজি বিভাগে রশিদ বই শেষ হওয়ার অজুহাতে রশিদ ছাড়াই নগদ টাকার বিনিময়ে রুগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার করা হচ্ছে। এতে করে সরকারী খাতে অর্থ জমা না হয়ে সংশ্লিষ্টদের পকেট ভারি হচ্ছে। ফলে হাসপাতলটি দিনে দিনে অনিয়ম ও দুর্নিতির আখড়ায় পরিনত হচ্ছে।
হাসপাতাল কতৃপক্ষ জানায়, প্যাথলজি ও রেডিওলোজী বিভাগে মাস খানেক ধরে রশিদ বই শেষ হওয়ায় টাকা আদায় করে রোগীদের রশিদ দেওয়া হচ্ছে না। তবে হাসপাতাল কতৃপক্ষের দাবি তবে রশিদ না দিলেও প্রত্যেকটা পরিক্ষা-নিরিক্ষা রেজিষ্টার খাতায় এন্ট্রি করা হয়। এদিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনোলজিস্ট জাকির হোসেন অনিয়মের কথা স্বীকার করে বলেন, টাকার ফাংশনে কাজ করলে নয়-ছয় একটু হইতেই পারে, তবে রোগীরদের রশিদ না দিলেও নাম রেজিস্ট্রিারে এন্ট্রি করা হয়।

এবিষয়ে নাটোর জেলা সিভিল সার্জন ডা: মুহাম্মদ মশিউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কখনো কখনো রিভিভ শেষ হয়ে যেতেই পারে। তখন সেটা কাগজে কলমে তাদের রাখতে হয়। তবে সেটা ৫/৭ দিনের বেশি হওয়ার সুযোগ নেই। এর মধ্য রিসিভ ছাপিয়ে নিতে হবে। এবিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit