মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র দুবাই গিয়েও শান্তিতে নেই অভিনেত্রী এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হতে পারে পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প বরযাত্রীর গাড়ি আটকে তুলে নেওয়া সেই নববধূর ভিডিও বার্তা নেতানিয়াহুর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন বিরোধীদলীয় নেতা! স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

বাংলাদেশকে নতুন রেকর্ড গড়তে দিল না বৃষ্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : আকাশে মেঘের উড়াউড়ি ছিল দীর্ঘ সময় ধরে। গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। তার মাঝেই আম্পায়াররা চালিয়ে গেছেন খেলা। তবে শেষ পর্যন্ত আর পারলেন না তারা। বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার মাত্র ৩ বল আগে বৃষ্টির মাত্রা বাড়ে। যে কারণে দুই আম্পায়ার খেলা বন্ধের সিদ্ধান্ত নেন।

বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে। মাঠ ছাড়ার আগে টাইগার ব্যাটসম্যানরা তুলোধুনো করেছেন আয়ারল্যান্ডের বোলারদের। ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছিলেন তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের চতুর্থ ২০০ ছাড়ানো ইনিংস।

বৃষ্টিতে যখন খেলা বন্ধ হয় তখন টাইগারদের সামনে সুযোগ ছিল অতীতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটি ভাঙার। ২০১৮ সালে নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান তুলেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম সেদিন সর্বোচ্চ ৭২ রানের একটি ইনিংস খেলেছিলেন।

আজ সেই রান ছাড়িয়ে যেতে পারত বাংলাদেশ। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলছিল বাংলাদেশ। লিটন দাস ও রনি তালুকদারে ব্যাটে শুরু হয়েছিল ঝড়। সেই ঝড় ছাড়িয়ে যেতে পারত রেকর্ডকে। তবে রেকর্ডের আগেই টাইগারদের থামিয়ে দিয়েছে বৃষ্টি। এসময় ক্রিজে ২০ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও ৪ রান করে টিকেছিলেন মেহেদি হাসান মিরাজ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit