বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

চকরিয়ায় লবণ চাষিদের মাঝে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৫৭ Time View
এম.রায়হান চৌধুরী  চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপকূলীয় অঞ্চল পশ্চিম বড় ভেওলা লবণ উৎপাদন এলাকায় ৭ মার্চ সকাল ১১ টার দিকে লবণ উৎপাদন ও ন্যায্য মুল্য সম্পর্কে জানতে সরাসরি লবণ মাঠে চাষীদের মাঝে গিয়ে খবর নিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মোঃ আসাদুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাতুজ্জামান, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, বিসিক চকরিয়া সুপারভাইজার মনিরুজ্জামান, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের পুরুষ সদস্যরা, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ীর উপস্থিত ছিলেন ।

প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মোঃ আসাদুজ্জামান লবণ চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলার পর তিনি বলেন   মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে । একই ভাবে লবণ শিল্পের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে লবণ উৎপাদন ও ন্যায্য মুল্য সম্পর্কে নিশ্চিত করা ও বিসিকের ঋণ বৃদ্ধির করার জন্য  লবণ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা বলে জানিয়েছেন তিনি।এসময় প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মোঃ আসাদুজ্জামানের কাছে লবন ব্যবসায়ীরা জানান কক্সবাজার জেলার চকরিয়া ,পেকুয়া , কুতুবদিয়া ,মহেশখালী ,টেকনাফ , ও চট্টগ্রামের বাঁশখালী এই বিশাল অঞ্চলে লবণ উৎপাদন হয়। উৎপাদিত লবণ জলপথে ঢাকা নিয়ে যাওয়ার পথে বিভিন্ন স্থানে ঘাটে – ঘাটে চাঁদা আদায় করার নামে হয়রানির শিকার হতে হয় ।  এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তারা ।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit