মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

তাইওয়ানে আগ্রাসন নিয়ে চীন এখন সন্দিহান, বলছে সিআইএ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস মনে করছেন, ইউক্রেনের পরিপ্রেক্ষিতে তাইওয়ান দখল নিয়ে চীন এখন সন্দিহান। তিনি বলেন, চীনের মনে তাইওয়ান নিয়ে এখন প্রশ্ন জেগেছে। আর এই প্রশ্নটা জেগেছে ইউক্রেনে রাশিয়ার অবস্থা দেখে।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা বিভাগের এই প্রধান বলেন, তাইওয়ানকে সামরিক শক্তি দিয়ে দখল করা সম্ভব কি না, তা নিয়ে চীনের মনেও সন্দেহ দেখা দিয়েছে। তবে তার মতে, তাইওয়ান নিয়ে চীনা হুমকিকে গুরুত্ব দিয়ে বিচার করতেই হবে।

সিআইএ প্রধান বার্নস আরও বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সেনা ও সামরিক কর্তৃপক্ষকে জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে তাইওয়ান অভিযানের জন্য তারা যেন প্রস্তুত থাকেন। কিন্তু তার মানে এটা নয় যে, ২০২৭ সালের মধ্যে তিনি তাইওয়ানে আগ্রাসন চালাবেন।

বার্নস বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং ও তার সহযোগীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, তারা তাইওয়ানে সফলভাবে আগ্রাসন চালাতে পারবে কি না। ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধাক্কা খেয়েছেন। সম্ভবত এটাই চীনের কর্মকর্তাদের চিন্তায় ফেলেছে। তাদের মনে সন্দেহ দেখা দিয়েছে।

সিআইএ প্রধান বলেন, তারা চীনা প্রেসিডেন্টের তাইওয়ান বিষয়ক মন্তব্য একেবারেই হালকাভাবে দেখছেন না। তিনি মনে করেন, এই দশকের শেষে ও আগামী দশকের গোড়ায় জোর করে তাইওয়ান দখল করার মনোভাব বাড়বে। সূত্র: ডয়চে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit