মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

ইতালির উপকূলে নৌকাডুবি, শিশুসহ ৫৯ অভিবাসীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসীদের বহন করা একটি নৌকা ইতালির দক্ষিণ উপকূলের কাছাকাছি সমুদ্রে ডুবে ১২ শিশুসহ অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। আর কয়েক ডজন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল নৌকাটি। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে ইতালির কালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনে ভেড়ার চেষ্টার সময় ফাটলধরা নৌকাটি ডুবতে শুরু করে।
পাশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্টের সৈকত থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয় কোস্টগার্ড জানিয়েছিল, ৮০ জনকে তারা জীবিত উদ্ধার করেছে।

ইতালির স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা ম্যানুয়েলা কুরা রয়টার্সকে জানান, তিন থেকে চারদিন আগে তুরস্কের উপকূলীয় শহর ইজমির থেকে এ অভিবাসীদের নিয়ে নৌকাটি ছেড়ে এসেছিল।

ইতালির কাস্টম পুলিশ জানিয়েছে, অভিবাসীদের মধ্যে বেশিরভাগ আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ও ইরানের নাগরিক। বেঁচে যাওয়া একজনকে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এরপর সমুদ্রে ও ভূমিতে বড়সড় উদ্ধার অভিযান শুরু হয়।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit