বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

প্রবাসফেরত স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : রংপুরের পীরগাছায় প্রবাসফেরত স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার রাত ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের চন্ডিপুর (কোর্টপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জোবেদা বেগম (৪০) ওই গ্রামের মাজেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি চার কন্যার জননী ছিলেন।

প্রত্যক্ষদশীরা জানান, জাহাঙ্গীর আলমের স্ত্রী পাঁচ বছর আগে জর্ডানে পাড়ি দেন। তাতে স্বামী জাহাঙ্গীর আলমের সম্মতি ছিল না। তিন মাস আগে তার স্ত্রী দেশে ফিরে আসেন। সম্প্রতি তার স্ত্রী জোবেদা বেগম মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে টাকা জমা দেন। আগামী শনিবার তার ফ্লাইট ছিল। তাতেও স্বামীর কোনো সম্মতি ছিল না। 

এসব বিষয়ে রাগে ও ক্ষোভে রাত ১২টার দিকে তার স্বামী জাহাঙ্গীর টিউবওয়েলের হাতল দিয়ে ঘুমন্ত অবস্থায় আঘাত করেন। এতে স্ত্রীর মাথা থেঁতলে গেলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

চিকিৎসাধীন রাত ১টার দিকে তিনি মারা যান। রাত দেড়টার দিকে তার স্বামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পীরগাছা থানা পুলিশ।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit