শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

 ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় সাইকেল উপহার পেল ৩২ কিশোর

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৬ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি  : রাজশাহী মহানগরীতে ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩২ কিশোর সাইকেল উপহার পেয়েছে। শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কুখন্ডী গ্রামে প্রথম বারের মতো ব্যাতিক্রম এই আয়ো জন করে কুখন্ডী সামাজিক ফোরাম। গতকাল দুপুরে কুখন্ডী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই আয়োজন করেন কুখন্ডী সামাজিক ফোরাম।উক্ত অনুষ্ঠানে মোট ৫০ জন শিশু কিশোরদের মাঝে ৩২ টি বাইসাইকেল, ১১ টি কম্বল, ও ৭ টি হাত ঘড়ি বিতরন করা হয়।জানা গেছে, মাস দেড়েক আগে কুখন্ডী সামাজিক ফোরামের আহবায়ক হাফেজ মাহমুদুল ইসলাম জুম্মার দিন কুখন্ডী বড় মসজিদে ঘোষণা করে যে, ৭ থেকে ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেল পুরষ্কার দেয়া হবে।

এ ঘোষণার পর থেকে প্রায় অর্ধ শতাধিক এর বেশি কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ৩২ জন বিজয়ী বাইসাইকেল পায়। এছাড়াও যাদের নামাজে উপস্থিতি কম থাকার কারনে তাদের মাঝে কম্বল ও হাত ঘড়ি বিতরন করা হয়।এর আগে বিভিন্ন দেশে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা থেকে তারা উৎসাহিত হয়ে এমন উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। কুখন্ডী গ্রামের সুনাম অনেক আগে থেকেই রয়েছে, গ্রামটিতে রয়েছে হাফেজ, মাওলানা, কারিসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের এমন উদ্যোকের মাধ্যমে কিশোররা মসজিদগামী হয়েছে, বর্তমানে সমাজে মাদকাশক্তির উৎপাত বেড়েছে। এথেকে যুব সমাজকে রক্ষা করার জন্য এমন উদ্যোগে এলাকাবাসি খুশী হয়েছেন।

এমন ভালো উদ্যোগতাদের পাশে সর্বপরী থাকবে এলাকাবাসি।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি (পবা-মোহনপুর, রাজশাহী – ৩), মফিদুল ইসলাম বাচ্চু চেয়ারম্যান (হরিয়ান ইউনিয়ন পরিষদ), হাফেজ মাওলানা মুজিবুর রহমান (শিক্ষক সরকারি পি.এন.উচ্চ বালিকা বিদ্যালয় রাজশাহী), ডা. সেফাতুল্লাহ (সভাপতি, কুখন্ডী হাফেজিয়া মাদ্রাসা ও বড় মসজিদ), নূর হোসেন (অধ্যক্ষ আদর্শ ডিগ্রি কলেজ), রাজু আহম্মেদ (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পবা উপজেলা), মাসুম মোল্লা (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পবা উপজেলা), মাহমুদুল ইসলাম (আহব্বায়ক, কুখন্ডী সামাজিক ফোরাম)।আরও উপস্থিত ছিলেন, বিপ্লব আলী, মাহাফুজুর রহমান চনচল, হান্টু, গালিবসহ কুখন্ডী সামাজিক ফোরামের সদস্য বৃন্দ ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit