রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, মিজোরামে পালালো হাজার হাজার শরণার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিন রাজ্যের কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুটি চিন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। শরণার্থীরা ২ জুলাই থেকে মিজোরামে প্রবেশ করছে।

ওই দুই গ্রুপ হলো চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) এবং চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালঙ্গোরাম (সিডিএফ-এইচ)।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৪,০০০ শরণার্থী সীমান্ত অতিক্রম করেছে।

মিয়ানমারে ২০২১ সালে বেসামরিক সরকার উৎখাত করে জান্তাবাহিনী ক্ষমতা দখলের পর দেশটির হাজার হাজার নাগরিককে আশ্রয় দিয়েছে মিজোরাম। রাজনৈতিক সীমানার কারণে বিচ্ছিন্ন হলেও চিন ও মিজোরামের মানুষের মধ্যে সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক সাদৃশ্য রয়েছে।

এদিকে, মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা এই শরণার্থী আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে শরণার্থীর সংখ্যা ৩,০০০ বলে জানিয়েছেন।
এ বিষয়ে মিয়ানমারের জান্তার একজন মুখপাত্রকে মন্তব্য করার জন্য অনুরোধ করা হলে তিনি সাড়া দেননি।
 

 

 

কিউএনবি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit