রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

ওয়াজ শুনে ফেরার পথে সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধের

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সিএনজি চাপায় এক মৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মো.আবদুল মোতালেব (৬৫) উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের মৃত আবদুল ছোবহানের ছেলে। সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার  চৌমুহনী  টু চরছেঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চৌমুহনী বাজারে একটি ওয়াজ মাহফিলে রাতভর ওয়াজ শুনেন বৃদ্ধ মোতালেব। এরপর সোমবার সকাল ৭টার দিকে সে ওয়াজের প্যান্ডেল থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠে।  রাতভর নির্ঘুম থাকার কারণে চৌমুহনী  টু চরছেঙ্গা সড়কে সিএনজি থেকে  সে মাথা ঘুরে পড়ে যায়। তাৎক্ষণিক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit