শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

ভৈরবে ১৮ দিনে শতাধিক বাড়ি ভাঙচুর-লুটপাট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৬ Time View

ডেস্ক নিউজ : সরেজমিন ঘুরে দেখা গেছে, ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ইসলামপুরে এ ১৮ দিন ধরে চালানো ভাঙচুর ও লুটপাটে সর্বস্ব হারিয়ে পথে বসেছে শতাধিক পরিবার। সহায়সম্বলসহ মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে এলাকাছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

স্থানীয় কয়েকজন জানান, ভৈরবে এখন আতঙ্কিত এক জনপদের নাম শ্রীনগরের ইসলামপুর। রাত যত বাড়ে, ততই আতঙ্ক বাড়ে গ্রামবাসীর মধ্যে। রাত ১টার পর দা-বল্লম ও লাঠিসোঁটা নিয়ে আলফাজ মিয়ার পক্ষের লোকজনের বাড়িঘরে শুরু হয় হামলা ও ভাঙচুরসহ লুটপাট। আর লুট করা মালামাল রাতের অন্ধকারেই বিক্রি করে দিচ্ছেন প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান গনি, সাবেক মেম্বার হারুন ও বর্তমান মেম্বার শহিদের সমর্থকরা।

গত ১৬ জানুয়ারি ভোরে জমি নিয়ে বিরোধে কালামিয়া ও আলফাজ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কালামিয়া (৫৫) মারা যান। এ ঘটনার পরপরই গ্রেফতার এড়াতে আলফাজ মিয়ার লোকজন গা-ঢাকা দেন। এরপর থেকেই শুরু হয় কালামিয়া পক্ষের তাণ্ডব। আলফাজ মিয়ার পক্ষের লোকজনের বাড়িঘর ভাঙচুর এবং গরু-ছাগল ছাড়াও মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা। পাশাপাশি ঘরের টিন-কাঠ এমনকি ড্রিল মেশিন দিয়ে খুলে নেয়া হয় দালানের ইট। নারীদের দেয়া হচ্ছে নির্যাতনের হুমকি।

No description available.
ভৈরবের শ্রীনগর ইউনিয়নের ইসলামপুরে রাতের অন্ধকারে ড্রিল মেশিন দিয়ে ভেঙে ফেলা ভবন

 
এলাকাবাসী এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে হত্যা মামলায় জড়ানোর হুমকি দেয়া হচ্ছে। তাই ভয়ে কেউ মুখ খুলছেন না।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit