শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

গোপালপুরে পাওয়ার ট্রলি – সিএনজি সংঘর্ষে নিহত ১

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর)  প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩২৭ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর)  প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ইট বোঝাই পাওয়ারট্রলি ও সিএনজির মধ্যে মুখামুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামের এক সিএনজির যাত্রী নিহত হয়েছে। এসময় আসলাম উদ্দিন (৪৫) নামের অপর এক জন আহত হয়েছে। নিহত আমিরুল সরকার বড়াইগ্রাম উপজেলার হাটুয়া গ্রামের মৃত আবেদ সরকারের ছেলে। রোববার সকাল ৮ টার দিকে গোপালপুর – নাটোর প্রধান সড়কের গোপালপুর পৌর বিএম কলেজের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর থেকে ইট বোঝাই একটি পাওয়ার ট্রলি ওয়ালিয়ার দিকে যাওয়ার সময় উক্ত স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখামুখি সংঘর্ষ হলে আমিরুল সরকার এবং আসলাম উদ্দিন নামের দুজন মারাত্মভাবে আহত হয়। আহতদের লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিরুল সরকারকে মৃত ঘোষণা করেন এবং আসলাম উদ্দিনকে  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক পাওয়ার ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ আত্মীয়ের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit