বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

ডিবি হারুনের ‘প্রকাশ্যে আসার’ বিষয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে দেশ ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ। 

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদের টকশোর ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, সাংবাদিক মাসুদ কামাল ও ডিবি হারুন-অর-রশিদকে নিয়ে ২০২৩ সালে ডয়চে ভেলেতে করা একটি টকশোর ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওটির শিরোনামে ডিবি হারুন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখোমুখি হওয়ার কথা বলা হলেও প্রচারিত ভিডিওটির কোথাও ড. ইউনূসকে দেখতে পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে প্রায় তিন মাস আগে একই দাবিতে ইউটিউবে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। যেটিতে হারুন-অর-রশিদ এবং খালেদ মুহিউদ্দীনের পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসকেও দেখতে পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডয়চে ভেলে বাংলা টকশোর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ মার্চ সাকিব, পুলিশ ও আয়নাবাজি শিরোনামে প্রচারিত ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোর একটি পর্ব খুঁজে পাওয়া যায়।

টকশোর ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়— আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও এবং উক্ত টকশোতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন এবং ডিবি হারুন-অর-রশিদকে একই পোশাকে দেখা যায়। এছাড়া টকশোর বিভিন্ন অংশের বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়। পাশাপাশি উক্ত টকশোতেও ড. মুহাম্মদ ইউনূসকে দেখতে পাওয়া যায়নি। বরং টকশোতে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদের পাশাপাশি সাংবাদিক মাসুদ কামাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যাকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাদ দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ যুক্তরাষ্ট্র থেকে টকশোর মাধ্যমে প্রকাশ্যে এসেছেন দাবিতে পুরোনো টকশোর ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit