শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার গতি পাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল সিদ্ধান্ত গ্রহণে এআইকে আরও সক্ষম করতে ওপেনএআইয়ের নতুন প্রযুক্তি দরপতনে চীনের শেয়ারবাজার, কেন ম্লান হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি? জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯

দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নামে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার জাতীয় স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কার্যকর উদ্যোগ নিয়েছিলেন।

একটি সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি দেশীয় ক্রীড়াবিদদের যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিদেশি দল বা খেলোয়াড়দের দিকে তাকিয়ে না থেকে নিজেদের খেলোয়াড়দের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে জাতীয় স্টেডিয়ামে পুরুষ ও নারীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন রাষ্ট্রপতি। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে এই আয়োজনে ৫৭ সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৪৩১ জন পুরুষ এবং ১৩৪ জন নারী। পুরুষদের ২২টি ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাথলেটরা।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit