শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

তিস্তা নদী রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত, লালমনিরহাটে শোকের ছায়া

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৭ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​তিস্তা নদী রক্ষা আন্দোলনের “মশাল প্রজ্বলন” কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান সরকার সাবু (৫০)। এসময় তার সাথে থাকা সহকর্মী শামসুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।‎​বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি বাজারের প্রায় ৩০০ গজ উত্তরে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিস্তা নদী রক্ষার দাবিতে “জাগো বাহে, তিস্তা বাঁচাও” স্লোগানে আয়োজিত “মশাল প্রজ্বলন” কর্মসূচিতে লাখো মানুষের সঙ্গে অংশ নিয়েছিলেন শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু। কর্মসূচি শেষে তিনি সহকর্মী শামসুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলযোগে লালমনিরহাট শহরে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রভাষক সাবু নিহত হন।গুরুতর আহত অবস্থায় সহকর্মী শামসুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল মান্নান সরকার সাবু লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং তিনি দুই কন্যা সন্তানের জনক। তিনি পরিবারসহ লালমনিরহাট শহরের মদিনাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।​শিক্ষক সাবুর অকাল মৃত্যুতে লালমনিরহাট শহরজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা সৃষ্টিকারী ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। পুলিশ পলাতক চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit