শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ব্রিকসের ব্যাংকে সদস্যপদ পেতে চীনের সমর্থন চায় পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-এর সদস্যপদ পেতে চীনের সমর্থন চেয়েছে পাকিস্তান। একই সঙ্গে কৃষি, শিল্প, খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ বৃদ্ধি করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসলামাবাদ।

বিবৃতিতে বলা হয়েছে, ‌‘অর্থমন্ত্রী আওরঙ্গজেব এনডিবি-তে পাকিস্তানের সদস্যপদের জন্য চীনের সমর্থন চান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, শিল্প ও খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধিকে স্বাগত জানান।’

ব্রিকসভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এনডিবি একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে গঠিত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) এনডিবিতে ৫৮২ মিলিয়ন ডলারের মূলধনী শেয়ার ক্রয়ের অনুমোদন দেয়, যার মধ্যে ১১৬ মিলিয়ন ডলার পরিশোধিত মূলধন হিসেবে নির্ধারিত হয়।

অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ব্রিকস সদস্য দেশগুলোর প্রতিষ্ঠিত এনডিবিতে পাকিস্তানের সদস্যপদ অনুমোদন করে ইসিসি এবং মোট ৫,৮৮২টি মূলধনী শেয়ার কেনার অনুমোদন দেয়, যার পরিমাণ ৫৮২ মিলিয়ন ডলার। পাকিস্তান গত বছরের নভেম্বরে ব্রিকসে সদস্যপদের জন্যও আবেদন করেছিল।

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit