মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ভাবিকে গাছের সঙ্গে বেঁধে আগুন দিলেন দেবর!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রী সুফি বেগমকে (৫০) বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে দেবর লিয়াকত মোল্লা (৫০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তার শরীরের অধিকাংশ অংশ আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন কাশিয়ানী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাগঝাঁপা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগেও ওই দেবর তার ভাবির মাথার চুল কেটে দিয়েছিল। পরে সালিশ বৈঠকে মিটিয়ে নেওয়া হয় বলে এলাকাবাসী জানিয়েছে। জানা গেছে, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাগঝাঁপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার সঙ্গে তার আপন ভাই লিয়াকত মোল্লার দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযুক্ত লিয়াকত মোল্লা একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। তিনি তার পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ বিক্রি করে চলে যাযন। কিন্তু এখনো তিনি সম্পত্তি দাবি করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে লিয়াকত তার ভাবি সুফি বেগমকে ঘর থেকে বাইরে এনে উঠানে থাকা পেয়ারা গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেন।  

কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন, তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠিয়েছি। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, ঘটনার পর পর অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit