শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

পদত্যাগ বিতর্কিত করতে সাত্তারকে নির্বাচনে এনেছে সরকার: রুমিন ফারহানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করেন, সরকার বিএনপি সংসদ সদস্যদের  পদত্যাগকে বিতর্কিত করতে আব্দুস সাত্তারকে নির্বাচনে আনা হয়েছে। সরকার সেটা সফলভাবে করেছে। তাকে চাপ দিয়ে এই নির্বাচনে আনা হয়েছে। আব্দুস সাত্তার ভূইয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত দু:খজনক বলে তিনি মন্তব্য করেন। 

শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাস ভবনে আয়োজিত এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখা নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সায়েদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মোহাম্মদ শামীম, রফিক শিকদার, সালাউদ্দিন শিশির, জেলা বিএনপি আহবায়ক জিল্লুর রহমান প্রমুখ। আলোচনা সভায় রুমিন ফারহানা আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে পর পর দুইবার কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না। এমন যুগান্তকারী ঘোষণা শুধু বিএনপি দিতে পারে। আওয়ামী লীগ তো শুধু হাসিনা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্তই তারা ক্ষমতায় থাকবে, তাদের ভাব দেখলে এমন মনে হয়।’

ব্রাহ্মণবাড়িয়া আদালতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তিনি বলেন, ‘যা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক, তিনি বারের সভাপতি। তিনি গিয়ে অকথ্য ভাষায় একজন বিচারককে গালাগাল করেছেব, তা কোন অবস্থাতেই চলতে পারে না। একই সাথে এই কথা বলবো, আদালত আপনারা কি করেছেন! নিম্ন আদালত থেকে উচ্চ আদালত যখনই দেখেছেন বিএনপির নেতাকর্মী, তাদেরকে জেলে ভরেছেন। যখনই দেখেছেন বিএনপি নেতাকর্মী তাদেরকে জামিন দেন নাই। সরকারের ইশারায় আপনারা চলেছেন, এখন সরকারের লোকরাই মনে করে আপনারা তাদের…..আর বলতে চাই না।’

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit