রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

অনুরোধ সত্ত্বেও কেন ইউক্রেনকে এম-১ আব্রামস ট্যাংক দেবে না আমেরিকা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের একান্ত অনুরোধ সত্ত্বেও ইউক্রেনকে এম-ওয়ান আব্রামস ট্যাংক দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আব্রামস ট্যাংটির অনেক বেশি জ্বালানি প্রয়োজন হয় এবং এটির দ্রুত ধ্বংস হয়ে যাওয়ার প্রবণতার কারণে ইউক্রেনের সেনাবাহিনী এটি ব্যবহার করে সুবিধা করে উঠতে পারবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য গত বুধবার ভিডিও কলের মাধ্যমে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে এই ট্যাংককে তার দেশের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে চাওয়া ‘অন্যতম প্রধান দরখাস্ত’ বলে বর্ণনা করেন। তিনি দাবি করেন, ইউক্রেনের সেনাবাহিনী মার্কিন ট্যাংক ও যুদ্ধবিমিান চালাতে অত্যন্ত পারদর্শী। মার্কিন সরকার ইউক্রেনকে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন পর্যন্ত ইউক্রেনকে প্রায় পাঁচ হাজার ডলার মূল্যের সমরাস্ত্র দিয়েছে।

বিশ্বব্যাপী বড় বড় যুদ্ধে ব্যবহৃত ভারী যুদ্ধাস্ত্র হিসেবে এম-ওয়ান আব্রামসের সুনাম রয়েছে। সাধারণত এটির ওজন ৬০ টন হলেও আমেরিকা এর সর্বশেষ যে ভার্সন তৈরি করেছে তার ওজন ৭৩ টন বলে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে। তবে প্রতি মাইল চলতে ট্যাংকটির জ্বালানি ও মেরামত বাবদ প্রায় ৪৫০ ডলার খরচ হয় যা মোটেও সাশ্রয়ী নয়। সূত্র: গ্লোবাল ভিলেজ স্পেস, আরটি, ওয়াশিংটন পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit