সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

দশমবারেও বাজেট পাসে ব্যর্থ মার্কিন কংগ্রেস, শাটডাউন চলছেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কংগ্রেসে আবারও ব্যর্থ হলো অর্থ বরাদ্দ বিল পাসের প্রচেষ্টা। বৃহস্পতিবার ৫১-৪৫ ভোটে রিপাবলিকানদের প্রস্তাবিত বিলটি আটকে যায় সিনেটে। এতে আরও দীর্ঘায়িত হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা।

বাজেট বিল আটকে যাওয়ার জন্য একে অপরকে দোষারোপ করছে দুই প্রধান দল। রিপাবলিকানরা বলছেন, ডেমোক্র্যাটরা সমাধানের সুযোগ হাতছাড়া করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাট নেতাদের দাবি, রিপাবলিকানদের পক্ষ থেকে কোনো বাস্তবসম্মত আলোচনার উদ্যোগই আসেনি।
 
এদিকে প্রশাসনিক অচলাবস্থার কারণে জনসাধারণের জন্য বন্ধ হয়ে গেছে বিভিন্ন জাতীয় উদ্যান ও সরকারি সেবা কেন্দ্র। ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারে ঝুলছে ‘ক্লোজড’ লেখা সাইনবোর্ড। অনেক দর্শনার্থী সেখানে গিয়েও ফিরে যেতে বাধ্য হয়েছেন।
 
সরকার বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য, পরিবেশ ও জনসেবামূলক খাতের কার্যক্রমও। ওয়াশিংটনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, সিডিসির অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে লাখো সরকারি কর্মচারী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের সাক্ষী হয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদেও ইতিহাসের পুনরাবৃত্তির দোরগোড়ায় দেশটি।
 
পরপর দশবার ব্যর্থ হওয়া সিনেটে অর্থ বরাদ্দ বিল এখন মার্কিন রাজনীতিতে বিরুপ প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যেখানে সমঝোতার অভাবে দীর্ঘ মেয়াদে প্রশাসনিক স্থবিরতা ও জনঅসন্তোষ বাড়াবে বলে আশঙ্কা তাদের।
 
যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। সরকারের বিভিন্ন দফতরের কাজ চালানোর জন্য কংগ্রেসকে তহবিল বরাদ্দ করতে হয়। এবার নতুন বাজেট বা কন্টিনিউয়িং রেজলিউশন পাস হয়নি। সিনেটে যে ৬০ ভোট প্রয়োজন, তা মেলেনি।
 
গত জুলাইয়ে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিলে’ চিকিৎসা সহায়তা খাতে বাজেট কমানোর প্রস্তাবের বিরোধিতা করেছিলেন ডেমোক্র্যাট সিনেটররা। রিপাবলিকানরা এমন বিল চান, যেখানে শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উল্লেখ থাকবে।
 
ডেমোক্র্যাটরা চাচ্ছেন জুলাইয়ে পাস হওয়া ‘বিগ বিউটিফুল বিল’ এ উল্লেখিত ৬৩৮ বিলিয়ন ডলারের চিকিৎসা সহায়তা (মেডিকএইড) বাজেট কর্তনের সিদ্ধান্ত বাতিল হোক। উভয় পক্ষ তাদের অবস্থান থেকে সরে আসতে রাজি না হওয়ায় প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও শাটডাউন পরিস্থিতির নিরসন হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit