শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবে স্বর্ণ-টাকা দেখিয়ে বিপদ, রাতে সব নিয়ে গেল চোর জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী হুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের সেনাপ্রধানেরা শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩

নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন 

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫১ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন বাংক পত্নীতলা শাখায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজশাহী কৃষি উন্নয়ন বাংক পত্নীতলা শাখা, কৃষ্ণপুর শাখা ও মেছের বাজার শাখার আয়োজনে এ কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে রাকাব কৃষ্ণপুর শাখার ব্যবস্থাপক মনিশংকর রোয়াজার সঞ্চালনায় ও পত্নীতলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ লুৎফুল হায়দার (এস,পি,ও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন। এসময় তিনি উপস্থিত ঋণ গ্রহীতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় এবং গ্রাহকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার- রাকাব নওগাঁর মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ তোহা মিঞা, রাকাব মেছের বাজার শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক পত্নীতলার ব্যাবস্থাপক মোঃ মাহফুজুল হাসান, জনতা ব্যাংক ব্যাবস্থাপক মোঃ ফজলে রাব্বি সহ অনান্য সকল শাখার মাঠ কর্মকর্তাবৃন্দ, গ্রাহকবৃন্দ, সূধীজন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে তিনটি শাখার ২৮ জন ঋণ গ্রহীতাকে ৩৩.৫০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এসময় গ্রাহকদের উপস্থিতি অনুষ্ঠানের পরিপূর্ণতা বৃদ্ধি করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit