বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৮ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন ২০২৬) পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় টুরিস্ট পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগ ওঠে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’র বিরুদ্ধে।

অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। পরে পাহাড়পুর এলাকা থেকে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়।পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট বিদেশি নাগরিকের অভিযোগ ও ঘটনার পারিপার্শ্বিক তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার গর্ব এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও গবেষক প্রতিনিয়ত আসেন। কোনো বিদেশি পর্যটক বা দর্শনার্থীকে কেউ হেনস্তা, হয়রানি কিংবা বিব্রত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে জেলা পুলিশ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রতি বছর দেশি-বিদেশি বিপুল সংখ্যক পর্যটক এখানে ভ্রমণে আসেন। এমন একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতারের ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit