শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবে স্বর্ণ-টাকা দেখিয়ে বিপদ, রাতে সব নিয়ে গেল চোর জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী হুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের সেনাপ্রধানেরা শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩

‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৫ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের ক্যাম্পেইনে জেলাজুড়ে মোট ২ লক্ষ ১১ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‎
‎​এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮০০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৮৯ হাজার ৭৯ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১ হাজার ১২৫টি কেন্দ্রে ২ হাজার ২৫০ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

‎সোমবার (২২ জুন) বিকেলে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এসব তথ্য জানানো হয়। ‎​সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
‎

‎​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংআপডেট নিউজদিকবৃন্দ। ‎​সভায় বক্তারা, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সকল অভিভাবককে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

আগামী ২৮ জুন রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্তজেলার ১ হাজার ১২৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে।

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৬,/বিকাল ৫:৩৩

‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit